ছাত্রদল অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে, আর এ বিষয়ে তারা উপাচার্যের কাছে লিখিতভাবে জানায়। প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫ ছাত্রদল অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে, আর এ বিষয়ে তারা উপাচার্যের কাছে লিখিতভাবে জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে গিয়ে এ অভিযোগ জানায়। তাদের অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আটটি প্রবেশপথে জামায়াত-শিবিরের কর্মীদের ব্যাপক উপস্থিতি, প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের জামায়াতঘনিষ্ঠতা এবং নির্বাচনে কারচুপি হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরের পর থেকেই আটটি প্রবেশমুখে শিবিরকর্মীরা জড়ো হয়েছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সম্পূর্ণভাবে জামায়াতের প্রভাবাধীন হয়ে পড়েছেন। এ বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, দিনভর গণমাধ্যম কর্মীরা নির্বাচনী কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন, কোথাও অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট গণনার প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রদর্শন করা হচ্ছে। তাই কারচুপির কোনো সুযোগ নেই। পোস্ট ভিউ : ১৮১ SHARES রাজনীতি বিষয়: