গোপালগঞ্জে টানটান উত্তেজনা, সকালে সড়কে মানুষের চলাচল সীমিত গোপালগঞ্জে টানটান উত্তেজনা, সকালে সড়কে মানুষের চলাচল সীমিত প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ গোপালগঞ্জে টানটান উত্তেজনা, সকালে সড়কে মানুষের চলাচল সীমিত রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে গোপালগঞ্জ শহরে মঙ্গলবার সকাল থেকে জনজীবনে দেখা গেছে স্থবিরতা। শহরের প্রধান সড়ক, বাজার ও গণপরিবহন এলাকায় মানুষের উপস্থিতি ছিল কম। অনেক দোকানপাট খোলেনি, স্কুল-কলেজেও শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যায়। সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। গতকাল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর থেকে টহল জোরদার করা হয়েছে। সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে, যদিও কোনো আনুষ্ঠানিকভাবে কারফিউ বা ১৪৪ ধারা জারি হয়নি। স্থানীয়রা জানান, আতঙ্কের কারণে অনেকেই ঘর থেকে বের হননি। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় দোকান বন্ধ রাখবেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং অপপ্রচার না ছড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। পোস্ট ভিউ : ৫৫২ SHARES সারা বাংলা বিষয়: