২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ অন্যান্য আসামিদের খালাসের রায় বহাল রাখা হয়েছে। প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। তবে হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ যুক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত ২১ আগস্ট শুনানি শেষ হওয়ার পর রায়ের তারিখ ধার্য ছিল ৪ সেপ্টেম্বর। এর ধারাবাহিকতায় আজ সর্বসম্মতভাবে রায় দেওয়া হয়। সকাল ১০টা ৫ মিনিটে বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন এবং প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন, যা শেষ হয় সকাল ১০টা ১৮ মিনিটে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে… পোস্ট ভিউ : ১৯৮ SHARES রাজনীতি বিষয়: