“তিন দিন লাইফ সাপোর্টে ইমতিয়াজ, উন্নতির পথে মামুন ও নাইমুল” প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষে আহত ইমতিয়াজ তিন দিন ধরে লাইফ সাপোর্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত ইমতিয়াজ আহমেদ তিন দিন ধরে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা জানান, তাঁর কনশাস লেভেল কম হলেও রক্তচাপ স্বাভাবিক রয়েছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ দুপুরে আইসিইউর সামনে ইমতিয়াজের বাবা–মা অপেক্ষায় ছিলেন। মা শাহানাজ আমিন ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির সমালোচনা করেন। একই সঙ্গে চিকিৎসা ব্যয়ের দায়িত্ব পালনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংঘর্ষের সময় ইমতিয়াজের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অস্ত্রোপচার শেষে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তাঁর সঙ্গে আহত মামুন মিয়াও আইসিইউতে চিকিৎসাধীন, তবে তাঁর অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এদিকে গুরুতর আহত নাইমুল ইসলামকে ন্যাশনাল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পোস্ট ভিউ : ১২০ SHARES রাজনীতি বিষয়: