ঢাবির হলে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ ঢাবির হলে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, হলে সব দলের জন্য সমান সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের দাবি, মনোনয়ন প্রক্রিয়ায় বাধা প্রদানকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ ঘটনায় ছাত্রদল প্রধান রিটার্নিং কর্মকর্তা ও হল সংসদের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, হলে মব সৃষ্টি করে তাদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পোস্ট ভিউ : ১৬২ SHARES রাজনীতি বিষয়: