ঢাকা কলেজ ও সিটি কলেজ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এর আগে তুচ্ছ বিষয় নিয়েও প্রতিষ্ঠান দুটি মুখোমুখি হয়েছিল।

তবে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়েছে। কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”