জুলাই সনদের খসড়া নিয়ে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

জুলাই সনদের খসড়া নিয়ে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় দলটি ঐকমত্য কমিশনের কাছে এই মতামত পেশ করে।

বিএনপি সরকারের প্রস্তাবিত জাতীয় জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে নিজেদের মতামত জমা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় তারা ঐকমত্য কমিশনে মতামত পেশ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে বলে জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে আলোচিত জাতীয় জুলাই সনদ২০২৫এর চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছিল। তখন ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।