পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ বাদ দিতে আইনি নোটিশ প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ বাদ দিতে আইনি নোটিশ নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব অপসারণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। রোববার (১৭ আগস্ট) পাঠানো এ নোটিশে তিনি সতর্ক করেন, দ্রুত ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করবেন। ব্যারিস্টার সারওয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগের সরকার আমলে নবম-দশম শ্রেণির পাঠ্যক্রমে বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা নিয়ে সংসদে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছিল। তাঁর দাবি, পৃথিবীর অনেক দেশেই মাধ্যমিক স্তরে এ বিষয়টি পড়ানো হয় না, এমনকি ক্যামব্রিজ কারিকুলামেও এটি অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিষয়টি বিভ্রান্তিকর। গবেষণার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকলেও, মাধ্যমিক স্তরে রাখা যৌক্তিক নয়। বিশেষ করে যেখানে দেশের প্রায় ৯২ শতাংশ মানুষ মুসলমান এবং ইসলামে বিশ্বাস করা হয়, মানবজাতির সূচনা হয়েছে আদম (আ.) ও হাওয়া (আ.) থেকে। অথচ বিবর্তনবাদে বলা হয় মানুষ এসেছে বানর থেকে। তাই জনস্বার্থে আগামী শিক্ষাবর্ষ থেকেই এ বিষয়টি বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। পোস্ট ভিউ : ৩০৬ SHARES আইন আদালত বিষয়: