ছাগল কান্ড ! ভাইরাল এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মতিউর রহমানের ছেলে, মুশফিকুর রহমান (ইফাত)। এই ঘটনা “ছাগল-কাণ্ড” হিসেবে পরিচিতি পায় এবং আলোচিত হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়ায় বসে দেওয়া দুর্নীতির মামলায় সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান নিজেই আবেদনের সময় আবেগ প্রবণ হয়ে পড়েন। তিনি কণ্ঠ ঝাপসা করে জানান: “মাননীয় আদালত, আমাকে গ্রেপ্তার করার দিনই আমার পিতা মারা যান। আমার মা স্ট্রোক করেছেন। আমার সংসার টুকরো টুকরো হয়ে গেছে। এ সময় কোর্টরুমে আদালত নির্বাহী বিচারক মো. জাকির হোসেনের বক্তব্য ছিল: “আপনার বিরুদ্ধে ঢের অভিযোগ রয়েছে। দুদক তদন্ত করছে, সত্য উঠে আসবে। তার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন।” মাননীয় আদালত, আমি দুদক চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছি—আপনি দয়া করে সেটি পড়ে দেখবেন। এর বাইরে আমার আর কোনো দাবি নেই। যে শাস্তিই দিন না কেন, আমি তা মেনে নেব।” মতিউর রহমানের এ বক্তব্যের পর আদালত বলেন, “আপনি আপনার অবস্থান তুলে ধরছেন, তবে দুদকেরও নিশ্চয়ই নিজস্ব বক্তব্য রয়েছে। আপনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আছে, যা দুদক তদন্ত করছে। সত্য উদঘাটনের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, আর এতে সময় লাগে। সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে।” এ পর্যায়ে আদালত মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজের জামিন আবেদন খারিজ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পোস্ট ভিউ : ২৪৫ SHARES আইন আদালত বিষয়: