চাঁদাবাজি নয়, হাঁসের মাংস খেতে যাই’—আসিফ মাহমুদের ব্যাখ্যা প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫ রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে অপু, উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তবে আসিফ মাহমুদ এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি দাবি করেন, জানে আলম অপুর বক্তব্য জোরপূর্বক নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। অভিযোগের দিনে গুলশানে যাওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, মাঝেমধ্যে রাত শেষে তিনি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান খাবারের জন্য। তবে জানে আলম অপুর দাবি অনুযায়ী নির্দিষ্ট দিনটিতে তিনি গুলশানে গিয়েছিলেন কি না, তা মনে করতে পারেননি তিনি। সিসিটিভি ফুটেজে চিহ্নিত ব্যক্তি তিনি কিনা—এ প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “হেলমেট পরা কারও ফুটেজ দেখে আমাকে বলা হলে, তা কতটা বিশ্বাসযোগ্য?” রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “বর্তমান সরকারের অনেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। সবারই তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত। আমি নিজেও পদত্যাগ করব, কারণ রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না বা এনসিপিতে যোগ দেব কি না, তা এখনো ঠিক হয়নি।” পোস্ট ভিউ : ২৭৭ SHARES জাতীয় বিষয়: