টিউলিপ সিদ্দিকের ‘রাজনৈতিক নাটক’ প্রসঙ্গ উত্তাল!

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

বাংলাদেশের দুর্নীতি মামলায় নাম ওঠতেই লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কিন্তু সমালোচকরা বলছেন—এটি আসল অভিযোগ থেকে পালানোর পুরনো কৌশল!

বাংলাদেশের বহুল আলোচিত দুর্নীতি মামলায় হঠাৎ করেই উঠে এসেছে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম। অভিযোগ সামনে আসতেই তিনি ব্রিটিশ গণমাধ্যমে মুখ খুলে বলেন—এটি নিছক রাজনৈতিক প্রতিহিংসার ফল, যেখানে তাকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে।

টিউলিপ দাবি করেছেন, প্রথমে তিনি বিষয়টি জানতে পারেন সাংবাদিকদের মাধ্যমে, আর আনুষ্ঠানিকভাবে জানতে পারেন মাত্র এক সপ্তাহ আগে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরণের মন্তব্য আসল ইস্যুকে আড়াল করার এক ধরনের নাটকীয় চেষ্টা।

প্রশ্ন উঠছে—যদি অভিযোগ এতটাই ভিত্তিহীন হয়, তাহলে টিউলিপ কেন সরাসরি আইনি পথে লড়াইয়ের বদলে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ তুলে জনমত গঠনে ব্যস্ত? অনেকের মতে, এই বক্তব্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছেন, যা রাজনৈতিক মহলে বেশ পরিচিত চাল।

এদিকে, এই বিতর্কে লন্ডন ও ঢাকা—দুই শহরের রাজনৈতিক অঙ্গনেই চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ সমর্থনে, কেউ তীব্র সমালোচনায় মুখর। ফলে টিউলিপ সিদ্দিক এখন কেবল একজন রাজনীতিক নন, বরং এক বিতর্কের কেন্দ্রবিন্দু।