শাকিব খান বুবলীর সঙ্গে যুক্তরাষ্ট্রে, বড় ছেলে “জয়”-কে নিয়ে যা বললেন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর

সোশ্যাল মিডিয়ায় শাকিব খানশবনম বুবলী-এর সাম্প্রতিক ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে। সেই সঙ্গে উঠছে নানা প্রশ্ন ও জল্পনা।

দুই বছর আগে নিউইয়র্কে অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়-এর সঙ্গে দেখা গেলেও এবার যুক্তরাষ্ট্রে নায়কের সঙ্গী ছোট ছেলে শেহজাদ খান বীর ও তার মা বুবলী। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি শাকিব আবারও বুবলীর সঙ্গেই সময় কাটাচ্ছেন?

বড় ছেলে জয়কে মিস করছেন শাকিব

শনিবার দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে বড় ছেলে জয়ের একটি ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, “মিস ইউ পাপা”
ভক্তদের কেউ কেউ প্রশ্ন ছুঁড়েছেন— বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে তবে কি জয়কে এড়িয়ে গেলেন শাকিব?
আসলে বিষয়টি তা নয়। ঢালিউডের মেগাস্টার স্পষ্ট করেছেন, তিনি দুই সন্তানকেই সমান ভালোবাসেন। যুক্তরাষ্ট্রে মাস খানেক থাকার পরও বড় ছেলের সঙ্গে দেখা না হওয়ায় তাকে ভীষণ মিস করছেন নায়ক।

ক্যারিয়ার নিয়েও ইঙ্গিত

গতকাল শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে শাকিব জানিয়েছেন, বড় পর্দার জন্য নতুন স্বপ্ন নিয়ে প্রস্তুতি চলছে। “এই নীরবতা কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা”— এমন মন্তব্যও করেছেন তিনি। নায়ক ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু নিয়ে পর্দায় ফিরবেন।

ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত

আরও পড়ুন: SONGBAD99.com